সারাদেশ

কুষ্টিয়ার মিরপুরে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য

  হৃদয় রায়হান, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ৩১ ডিসেম্বর ২০২৫ , ১২:৩৮:৫৬ প্রিন্ট সংস্করণ

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় রানা আহমেদ (৩৫) নামে এক রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার মালিহাদ ইউনিয়নের জোয়ারদার পাড়ায় একটি বাড়ির উঠান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রানা আহমেদ চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কেশবপুর গ্রামের আব্দুল্লাহ মালিথার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন এবং পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

স্থানীয়রা বাড়ির উঠানে রানা আহমেদের মরদেহ পড়ে থাকতে দেখে জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আজিজ জানান, মরদেহের বাঁ চোখে রক্তের চিহ্ন পাওয়া গেছে। তবে প্রাথমিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও খবর

Sponsered content