সারাদেশ

কোম্পানীগঞ্জে বিজয় দিবসে অনলাইন প্রেসক্লাবের পুষ্পস্তবক অর্পণ

  কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি ১৬ ডিসেম্বর ২০২৫ , ৬:৩৯:৫৮ প্রিন্ট সংস্করণ

মহান বিজয় দিবস উপলক্ষে সিলেটের কোম্পানীগঞ্জে কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে কোম্পানীগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে প্রেসক্লাবের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি রুহুল আমীন বাবুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নাঈম, সাবেক সাধারণ সম্পাদক ও কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, কোষাধ্যক্ষ সোহেল আহমদ, অফিস ও পাঠাগার সম্পাদক ইমরান আহমদ, কার্যকরী সদস্য সাইদুল ইসলাম সাকিব, সার্জান খান ও শাহিন আহমেদ রানা।

এছাড়াও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদ (কোছাপ)-এর সাধারণ সম্পাদক মারজান আহমদ, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল হামিদ এবং সদস্য শাহিন আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

আরও খবর

Sponsered content