প্রতিনিধি ১৯ ডিসেম্বর ২০২৫ , ৫:৩২:১৯ প্রিন্ট সংস্করণ
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থাআগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে এভারকেয়ার হাসপাতালের সামনে প্রেস ব্রিফিংয়ে ডা. জাহিদ হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, গত কয়েকদিন বেগম খালেদা জিয়া যে অবস্থাতে ছিলেন, এখন সেই অবস্থার উন্নতি হয়েছে। আজকে তাকে একটি প্রসেসের ভেতর দিয়ে যেতে হয়েছে এবং তিনি তা গ্রহণ করতে পেরেছেন। উনার চিকিৎসকরা আশাবাদী তিনি সুস্থ হয়ে উঠবেন।
ডা. জাহিদ জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমানসহ পরিবারের সবাই বেগম খালেদা জিয়ার চিকিৎসার সার্বক্ষণিক তদারকি করছেন।
দলের পক্ষ থেকে তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা করেন।




















