প্রচ্ছদ

গাজীপুরে মাদক মামলার আসামীকে বাঁচাতে স্ত্রীর ভয়ংকর প্রতারণার ফাঁদ

  গাজীপুর প্রতিনিধিঃ ৬ মার্চ ২০২৫ , ২:০১:২০ প্রিন্ট সংস্করণ

গাজীপুর সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ডের পশ্চিম লক্ষিপুরা এলাকায় গত ৩ ডিসেম্বর গভীর রাতে ২৫০ গ্রাম হিরোইন সহ সারোয়ার হোসেন রানা নামে এক মাদক কারবারিকে আটক করে গাজীপুর ডিবি পুলিশ।

আটকের পর চরাও হয় মাদক কারবারি সারোয়ারের স্ত্রী রুনা । এ সময় তাকে ছাড়িয়ে রাখতে বিভিন্ন রকম তদবির করেন রুনা।

কিন্তু এ এস আই শরিফুল ইসলাম কোন কথা কর্ণপাত না করে মাদক সহ সারোয়ার হোসেন রানা কে আদালতে প্রেরন করে , এতে ক্ষিপ্ত হয়ে যায় সারোয়ার হোসেন রানার স্ত্রী রুনা।

কোন ভাবেই স্বামীকে ছারাতে না পেরে পুলিশের বিরুদ্ধে ভয়ংকর ফাঁদ পাতেন মাদক কারবারি সারোয়ার হোসেন রানার স্ত্রী রুনা।

রুনা বিভিন্ন সময় অপরিচিত মোবাইল নম্বর থেকে ফোন দেয় এ এস আই শরিফুল ইসলাম কে।

এক পর্যায়ে মোবাইলে কথা বলতে বলতে সম্পর্ক গড়ে তোলেন।

এ এস আই শরিফুল ইসলাম রুনা কে না দেখেই তার সাথে মোবাইলে কথা বলেন।

কথা বলার সুযোগে মাদক কারবারি সারোয়ার হোসেন রানার স্ত্রী রুনা বিভিন্ন সময় উসকানি মূলক  কথা বলতে থাকে এবং   অন্য মোবাইলে রেকর্ড করেন।

গত ৪ মার্চ ২০২৫ তারিখে মাদক কারবারি সারোয়ার হোসেন রানার স্ত্রী রুনা পুলিশ কমিশনার বরাবর অভিযোগ করেন এ এস আই শরিফুল ইসলামের বিরুদ্ধে।

অভিযোগে বলা হয় তার সাথে অবৈধ সম্পর্ক না করার জন্য তার স্বামী কে মাদক মামলায় চালান দেওয়া হয়েছে।

সরেজমিন গুরে দেখা যায় রুনা সহ তার স্ব-পরিবার মাদক ব্যবসায়ী। ঘটনার প্রায় ৩মাস পর স্থানীয় কয়েকজন সাংবাদিকদের পরামর্শে  পুলিশ কমিশনার বরাবর অভিযোগ করেন রুনা।

এ বিষয়ে এ এস আই শরিফুল ইসলাম জানান অপরিচিত নম্বর থেকে গত ১মাস ধরে কোন এক অপরিচিত মেয়ে আমার সাথে বিভিন্ন সময় মোবাইলে কথা বলে , এটা যে মাদক কারবারি রুনা সেটা আমি জানতামনা।
এ বিষয়ে আমি আইনগত ব্যবস্থা নিবো।

এমআই

আরও খবর

Sponsered content