সারাদেশ

গোসল করতে গিয়ে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু

  প্রতিনিধি ৩০ নভেম্বর ২০২৫ , ৭:৪৬:৫৩ প্রিন্ট সংস্করণ

রাজধানীর কামরাঙ্গীরচরে ভবনের তৃতীয় তালার ছাদ থেকে পড়ে শাহানারা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহানারা বেগম চাদপুর জেলার লালপুর উপজেলার উসমান গনির স্ত্রী। তিনি কামরাঙ্গীচরের আলিনগর কলেজ রোড এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।

নিহতের মেয়ে শিল্পী বেগম জানান, রবিবার দুপুরে গোসল করে তিন তলার ছাদে গিয়েছিলেন তার মা। পরে সেখান থেকে অসাবধানতাবসত পড়ে গিয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যতর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢাসেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক। তিনি বলেন, ‘মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’

আরও খবর

Sponsered content