স্টাফ রিপোর্টারঃ ২৯ এপ্রিল ২০২৫ , ৪:১৫:১৩প্রিন্ট
সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে ১০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার হয়েছে।
গ্রেফতারকৃত আসামী চাঁপাইনবাবগঞ্জ জেলার কাজল কেশর এলাকার ইয়াসিন আলীর ছেলে বাদল আলী (৪০)।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি)র এক প্রেসনোটে মঙ্গলবার দুপুরে জানানো হয়:চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ রেজাউল করিম,বিপিএম-সেবা এর নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহিন আকন্দ এর সার্বিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার এস.আই মোঃ জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ গতকাল ২৮ এপ্রিল বিকাল চারটার দিকে মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে নাচোল উপজেলার ঝিকড়া বাজার এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় নাচোল উপজেলার ঝিকড়া বাজার সারের গোডাউনের সামনে ফাঁকা জায়গায় অভিযান চালিয়ে বাদল আলীর কাছ থেকে ১০০পিস ইয়াবা উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।