চাঁপাইনবাবগঞ্জে পারিবারিক কলহের জের ধরে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আকতারা (৫৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
রবিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পিয়ারাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত আকতারা ওই গ্রামের সমশের আলীর স্ত্রী। তিনি দুই ছেলে ও এক মেয়ের জননী ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন পিপিএম।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন ধরে পরিবারটিতে বিভিন্ন বিষয় নিয়ে কলহ চলছিল। এরই ধারাবাহিকতায় আজ সকাল সাড়ে ৮টার দিকে নিজ ঘরে সিলিং ফ্যানের সঙ্গে আকতারাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন পিপিএম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।