প্রচ্ছদ » সারাদেশ » চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় পথচারীর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় পথচারীর মৃত্যু
মোঃ অনিক দেওয়ান স্টাফ রিপোর্টার ১১ জানুয়ারি ২০২৬ , ৯:৪৯:০৭প্রিন্ট
সংস্করণ
Oplus_131072
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় আব্দুল কাদের (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছে।
রবিবার (১১ জানুয়ারি) সকালে স্থলবন্দরের মধ্যবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল কাদের ওই এলাকার বালিয়াদিঘী গ্রামের কালু শেখের ছেলে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, সকালে সোনামসজিদ স্থলবন্দরের মধ্যবাজার এলাকায় রাস্তা পার হচ্ছিলেন কবির আলী। এ সময় পেছন থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে গুরুত্বর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যান তিনি।
তিনি আরও জানান,খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। ঘাতক ট্রাকটি আটক করেছে স্থানীয়রা। নিহতের পরিবার মামলা করলে অভিযুক্ত ট্রাক চালকে আটক করা হবে।