প্রচ্ছদ

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১

  মোঃ অনিক দেওয়ান , স্টাফ রিপোর্টার ১৫ সেপ্টেম্বর ২০২৫ , ৭:০০:০৩ প্রিন্ট সংস্করণ

 

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রাক মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আবুল কালাম আজাদ (২৮) নামে এক মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে নাচোল থানাধীন ফতেপুর গ্রামস্থ চাঁপাইনবাবগঞ্জ টু রহনপুরগামী সড়কে এ ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম আজাদ (২৮)নাচোল উপজেলার নয়াদিয়াড়ী এলাকার সাদেক আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম

প্রত্যক্ষদর্শীরা জানান,নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে চাঁপাইনবাবগঞ্জে যাওয়ার পথে
নাচোল থানাধীন ফতেপুর গ্রাম জালাল উদ্দিনের বাড়ীর সামনে চাঁপাইনবাবগঞ্জ টু রহনপুরগামী সড়কে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আবুল কালাম আজাদের দুই পা,হাত ও মাথায়সহ শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি)মনিরুল ইসলাম বলেন,দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে ও ট্রাকটি জব্দ করা হয়।এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও খবর

Sponsered content