প্রচ্ছদ

মাধবপুরে ইয়াবাসহ স্বামী-স্ত্রী-মেয়ে আটক

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ২৬ এপ্রিল ২০২৫ , ২:৩৯:৩৬ প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জের মাধবপুরে নোয়াপাড়া রেলস্টেশনের কাছে একটি বাসায় অভিযান চালিয়ে ৬৫ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী ও তাদের মেয়েকে আটক করেছে সেনাবাহিনী।’

এর আগে শুক্রবার রাত পৌনে ১০টার দিকে সেনাবাহিনীর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে।’

শনিবার (২৬ এপ্রিল) সকাল ১১টায় শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাজিদুল ইসলাম সোহাগ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।’

আটককৃতরা হলেন উপজেলার নোয়াপাড়া গ্রামের শাহজাহান মিয়া ( ৪৮), তার স্ত্রী রিয়া বেগম (৩৮) ও তাদের মেয়ে বকুল (১৭)।’ তাদের রাতেই শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ডিউটি অফিসার লাল মিয়ার কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনীর সদস্যরা।’

নাহিদ মিয়া /এমআই

আরও খবর

Sponsered content