তথ্যপ্রযুক্তি

চাঁপাইনবাবগঞ্জে মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

  মোঃ অনিক দেওয়ান, স্টাফ রিপোর্টার ২০ অক্টোবর ২০২৫ , ৬:০৬:৩০ প্রিন্ট সংস্করণ

 

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) সকাল ৯টায় পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেডের সালাম গ্রহণের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়। এরপর ড্রিল শেডে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম, বিপিএম-সেবা।

সভায় পুলিশ সুপার উপস্থিত কর্মকর্তা ও ফোর্সদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি পেশাগত শৃঙ্খলা, দায়িত্ববোধ ও জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে তিনি পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ, সুযোগ-সুবিধা ও সমস্যা সমাধান বিষয়ে মতামত শোনেন এবং সংশ্লিষ্ট ইনচার্জদের কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রদান করেন।

মাসিক কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন—
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ একরামুল হক, পিপিএম,
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) মোঃ হাসান তারেক, এএসপি (প্রবেশন)সহ জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর এবং পুলিশ সদস্যরা।

সভা শেষে শৃঙ্খলা ও কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ কয়েকজন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয় বলে জানা গেছে।

আরও খবর

Sponsered content