খেলাধুলা

চুনারুঘাটে জমি বিরোধে ভাগিনার হাতে মামার মৃত্যু, আহত ৫

  নোমান মিয়া, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: ১৪ আগস্ট ২০২৫ , ৭:১০:১৯ প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জের চুনারুঘাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে মামা ছেরাগ আলী (৫৫) ভাগিনার হাতে খুন হয়েছেন। নিহত ছেরাগ আলী উপজেলার মহদিরকোনা গ্রামের সুরুজ আলীর ছেলে। এ ঘটনায় ভাগিনা বিকাশসহ আরও পাঁচজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ইয়াসিন ও আকরাম নামে দুইজনকে আটক করেছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ৬টার দিকে বিরোধপূর্ণ জমিতে হাল চাষ করতে যান ছেরাগ আলী ও তার স্বজনরা। এ সময় তার বোন নুর নাহার স্বামী আবুল কাসেম ও ছেলে বিকাশকে নিয়ে বাধা দেন। একপর্যায়ে তর্কাতর্কি থেকে রামদা ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে গুরুতর আহত ছেরাগ আলীকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ রমিজ উদ্দিন জানান, ছেরাগ আলী ও তার বোনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল, যা সালিশে মীমাংসা হলেও কোর্ট থেকে মামলা প্রত্যাহার না করায় পুনরায় দ্বন্দ্ব দেখা দেয়। বৃহস্পতিবার সকালে জমিতে হাল চাষের সময় বাধা দিতে গিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে, যাতে ছেরাগ আলীর মৃত্যু হয়।

চুনারুঘাট থানার ওসি মো. নুর আলম জানান, ঘটনায় জড়িত দুইজনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও খবর

Sponsered content