প্রচ্ছদ

চুনারুঘাট উপজেলা প্রাণী সম্পদ অফিস কর্তৃক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ষাড় বিতরণ

  চুনারুঘাট প্রতিনিধি : ২০ এপ্রিল ২০২৫ , ১১:৪৮:১৮ প্রিন্ট সংস্করণ

চুনারুঘাট উপজেলা প্রাণী সম্পদ অফিস কর্তৃক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ৮০টি ষাড় বিতরণ করা হয়েছে।

সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মান্নোয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্প (২য় সংশোধিত)” এর আওতায় গরু রিষ্টপুষ্ট করন প্যাকেজের জন্য নির্বাচিত সুফলভোগীদের মাঝে ষাড় বিতরণ করা হয়।

রবিবার সকাল ১১ টায় উপজেলার ৩নং দেওরগাছ ইউনিয়নের চান্দপুর চা বাগান মাঠে ষাড় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিন মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মাহিদুল ইসলাম, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি ফারুক উদ্দিন চৌধুরী।

আরো উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকতা মোঃ নুরে আলম,ভেটেরিনারি সার্জন ডা: শিশির কানু, প্রাণী সম্পদ সম্প্রসারণ অফিসার ডাঃ জয়ন্ত বণিক, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আলী আকবর সহ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

চুনারুঘাট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আনোয়ারুল ইসলাম জানান, এসব উপকারভোগীদের ইতিপূর্বে গৃহ নির্মাণ সামগ্রীও বিতরণ করা হয়েছে। উপকারভোগীদের বিতরনকৃত ষাড়ের জন্য বিনামূলে)”গো-খাদ্য সহায়তা দেবে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর।

আরও খবর

Sponsered content