প্রচ্ছদ

চৌহালীতে জুয়ার আসরে পুলিশের হানা: নগদ টাকাসহ ৬ জুয়াড়ি আটক

  প্রতিনিধি ৫ জুলাই ২০২৫ , ৩:১৭:৪৯ প্রিন্ট সংস্করণ

স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের চৌহালীতে গভীর রাতে জুয়ার আসরে অভিযান চালিয়ে নগদ ৮১ হাজার ৬৫০ টাকা ও সরঞ্জামসহ ৬ জন জুয়াড়িকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত ১টা ১৫ মিনিটে উপজেলার চরনাকালিয়া গ্রামে এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন—চরবিনানই গ্রামের মো. গণি (২৯), শাহিন (৩০), বকুল সরকার (৫৪), চরসলিমাবাদ গ্রামের আব্দুল বাতেন (৫২), খাসপুকুরিয়ার রফিকুল ইসলাম (৪৫) ও সোলাইমান হোসেন (৪৫)।

চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে চরনাকালিয়া গ্রামের শাহিন তালুকদারের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে জুয়া খেলারত অবস্থায় ছয়জনকে আটক করা হয় এবং জুয়ার টাকাসহ অন্যান্য আলামত জব্দ করা হয়।

তিনি আরও বলেন, “আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে। এলাকায় অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয়ভাবে এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরও খবর

Sponsered content