প্রতিনিধি ২৪ নভেম্বর ২০২৫ , ৮:৩৭:০৯ প্রিন্ট সংস্করণ
ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি গ্রহণ সংক্রান্ত বিষয়ে জরুরি বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত এ উচ্চপর্যায়ের বৈঠকে বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
প্রসঙ্গত, গত শুক্রবার (২১ নভেম্বর) সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়। ৫ দশমিক ৭ মাত্রার ওই ভূমিকম্পে তিন জেলায় অন্তত ১০ জনের মৃত্যু হয় এবং ছয় শতাধিক মানুষ আহত হন। ঢাকার বহু ভবনে ফাটল দেখা দেয়, কোথাও কোথাও ভবন হেলে পড়েছে। পরের দিন শনিবার (২২ নভেম্বর) কয়েক ঘণ্টার ব্যবধানে তিনবার ভূমিকম্প অনুভূত হয়।





















