সারাদেশ

‘জামায়াতের নেতৃত্বে সরকার হোক আমেরিকাও চাচ্ছে’

  প্রতিনিধি ২৬ জানুয়ারি ২০২৬ , ৭:০০:২২ প্রিন্ট সংস্করণ

বরগুনা-২ (বামনা-পাথরঘাটা-বেতাগী) আসনে জামায়াত ইসলামীর প্রার্থী সুলতান আহমেদ বলেছেন, আমেরিকা চায় না পৃথিবীর কোনো দেশে ইসলামি দলের নেতৃত্বে সরকার গঠিত হোক। এবার সেই আমেরিকাও বাংলাদেশে দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন সমাজ কায়েম করতে জামায়াতে ইসলামীকে নির্ভর করে অগ্রসর হচ্ছে।

রোববার (২৫ জানুয়ারি) রাতে বরগুনার বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের ফুলতলা বিকাশ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

সুলতান আহমেদ বলেন, শুধু দেশবাসী নয়, দুনিয়াবাসীও এবারের নির্বাচনকে বাংলাদেশের মাইলফলক হিসেবে দেখতে চায়। শুধু গত ১৫ কিংবা ১৮ বছর নয়, এর আগেও ২-৪টা ছাড়া বাকি সব হয়েছে ভাঁওতাবাজির নির্বাচন।

জামায়াতের এই প্রার্থী বলেন, গণতন্ত্রের নামে ভন্ডামি, প্রতারণা, লাঠিয়াল বাহিনীর দৌরাত্ম্য, কেন্দ্র বা ব্যালট বাক্স দখল, মারামারি, হানাহানি ইত্যাদির মাধ্যমে দেশে নির্বাচন হয়। এবারের নির্বাচন সুন্দর হলে বিশ্ব দেখবে, বাংলাদেশের মানুষও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সক্ষম।

আরও খবর

Sponsered content