সারাদেশ

ঝিকরগাছায় এসএসসি পরীক্ষা উপলক্ষে মতবিনিময় সভা

  এম. আমিরুল ইসলাম জীবন, স্টাফ রিপোর্টার ১৯ এপ্রিল ২০২৬ , ৭:৩৬:০৮ প্রিন্ট সংস্করণ


যশোরের ঝিকরগাছায় আসন্ন এসএসসি পরীক্ষা উপলক্ষে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, কক্ষ পরিদর্শক ও সংশ্লিষ্ট শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল) সকালে ঝিকরগাছা সরকারি এম.এল. মডেল হাইস্কুলের উদ্যোগে বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান আজাদ। তিনি পরীক্ষাকে সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি বলেন, “পরীক্ষা একটি জাতির ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সংশ্লিষ্ট সবাইকে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”

সভায় পরীক্ষার সময়সূচি, দায়িত্ব বণ্টন, কেন্দ্র পরিচালনা, শৃঙ্খলা রক্ষা এবং পরীক্ষার্থীদের জন্য সহায়ক পরিবেশ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা বিএম হাই স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. নাজমুল আলম, ঝিকরগাছা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক এএফএম সাজ্জাদুল আলমসহ শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আরও খবর

Sponsered content