সারাদেশ

ঝিকরগাছায় মাদ্রাসা বোর্ডের শীর্ষে দারুল উলুম কামিল মাদ্রাসা, পাসের হার ৯৭.৫%

  ​এম.আমিরুল ইসলাম জীবন.স্টাফ রিপোর্টার ১১ আগস্ট ২০২৬ , ১২:৫১:১৭ প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষার ২০২৬ সালের ফলাফলে যশোরের ঝিকরগাছা উপজেলার ৩২টি মাদ্রাসার মধ্যে অসাধারণ সাফল্য অর্জন করে প্রথম স্থান অধিকার করেছে ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসা। যেখানে চলতি বছর মাদ্রাসা শিক্ষা বোর্ডে সারা দেশে গড় পাসের হার ৫৫ শতাংশ, সেখানে প্রতিষ্ঠানটি থেকে ৯৭.৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
জানা গেছে, এ বছর ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসা থেকে মোট ৪০ জন পরীক্ষার্থী নিবন্ধিত ছিল। এর মধ্যে একজন আংশিক পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। পরীক্ষায় অংশগ্রহণকারী ৩৯ জন শিক্ষার্থীর মধ্যে ৩৯ জনই কৃতকার্য হয়েছে এবং ১ জন শিক্ষার্থী জিপিএ-৫ (এ+) অর্জন করেছে।
​প্রতিষ্ঠানের এই ধারাবাহিক ও ঈর্ষণীয় ফলাফলে উচ্ছ্বসিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। এ বিষয়ে ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মুহিব্বুল ইসলাম বলেন, “আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে এবং শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় আজ আমরা এই অর্জন সম্ভব করেছি। দেশের সামগ্রিক পাসের হারের তুলনায় আমাদের মাদ্রাসার এই রেজাল্ট অত্যন্ত গর্বের। শিক্ষকদের নিবিড় তদারকি, নিয়মিত পাঠদান এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমই এই সাফল্যের মূল চাবিকাঠি। আগামীতেও এই সাফল্যের ধারা অব্যাহত রাখতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব।”

আরও খবর

Sponsered content