সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে ২০০ ইয়াবাসহ গ্রেপ্তার ১

  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ২৯ নভেম্বর ২০২৬ , ৩:৩২:৪৭ প্রিন্ট সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে ২০০টি ইয়াবা বড়িসহ আল মামুন তুষার (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টা ১৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার রাণীহাটি ইউনিয়নের রামচন্দ্রপুরহাট থানতলা মোড় এলাকায় এই অভিযান চালানো হয়।

রোববার (২৯ নভেম্বর) সকালে জেলা গোয়েন্দা পুলিশ সূত্রের বরাতে জানা গেছে, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় ও ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) শাহরিয়ার পারভেজ সঙ্গীয় ফোর্সসহ অভিযানে যান। এ সময় রামচন্দ্রপুরহাট থানতলা মোড়ের একটি বসতবাড়ির প্রায় ১০০ গজ উত্তরে একটি আমবাগান থেকে আল মামুন তুষারকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর কাছ থেকে ২০০টি ইয়াবা বড়ি উদ্ধার করে জব্দ করা হয়।

গ্রেপ্তার আল মামুন তুষার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার যাদুপুর (তেঁতুলতলা) এলাকার আলাউদ্দিনের ছেলে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

আরও খবর

Sponsered content