সারাদেশ

মাসিক মূল্যায়নে সেরা মান্দা থানা

  নওগাঁ প্রতিনিধি ২৯ নভেম্বর ২০২৬ , ২:৫৫:৪৩ প্রিন্ট সংস্করণ

Oplus_16908288

অক্টোবর মাসের সার্বিক মূল্যায়নে নওগাঁ জেলার ১১টি থানার মধ্যে সেরা হয়েছে মান্দা থানা। এ জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেনকে পুরস্কৃত করা হয়েছে। নওগাঁ জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাঁর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মীর আশরাফ আলী। তাঁর হাত থেকেই পুরস্কার গ্রহণ করেন ওসি মো. আফজাল হোসেন।

পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় কর্মক্ষমতা ও সার্বিক কার্যক্রমের ভিত্তিতে সেরা থানা ও কর্মকর্তাদের স্বীকৃতি দেওয়া হয়।

আরও খবর

Sponsered content