নওগাঁ প্রতিনিধি ২৯ নভেম্বর ২০২৬ , ২:৫০:২৮ প্রিন্ট সংস্করণ
নওগাঁর মান্দা উপজেলার ২ নম্বর ভালাইন ইউনিয়নের বানডুবি থেকে চকজামদই পর্যন্ত সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকেলে এ কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য ইকরামুল বারী টিপু।
উপজেলার বানডুবি হাজী ইসমাইল হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মান্দা উপজেলা বিএনপির সাবেক সদস্য শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে।
এ ছাড়া অনুষ্ঠানে মান্দা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নূর বক্স মন্ডল, মান্দা মমিন শাহানা সরকারি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত ইংরেজি প্রভাষক মুস্তাফিজুর রহমান ফিরোজ, মান্দা উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ওবায়দুল হক ও মান্দা উপজেলা ছাত্রদলের সদস্য আকিব জাওয়াদ চৌধুরীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।















