প্রতিনিধি ২৬ জুন ২০২৬ , ৯:৫৪:৩৬ প্রিন্ট সংস্করণ
রাজধানীতে অনুষ্ঠিত হলো কুঞ্জলিকা সাংস্কৃতিক কেন্দ্রের প্রথম নৃত্যানুষ্ঠান। আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ছায়ানট মিলনায়তনে এ নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কুঞ্জলিকা সাংস্কৃতিক কেন্দ্রের নৃত্যানুষ্ঠানের মাধ্যমে উপস্থাপন করা হয়, মানুষের আবেগ, অনুভূতি, সামাজিক বার্তা এবং সাংস্কৃতিক ঐতিহ্য ও মূল্যবোধ। কথা বা শব্দের ব্যবহার ছাড়াই কেবল শরীরের ছন্দময় ভঙ্গি, সুর ও তাল ব্যবহারের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ গল্প, দর্শন ফুটিয়ে তোলা হয়।














