বিনোদন

অস্ট্রেলিয়ার ১৯ হলে চলছে সাবিলার ‘বনলতা এক্সপ্রেস’

  প্রতিনিধি ৩০ মার্চ ২০২৬ , ৮:২৭:২৩ প্রিন্ট সংস্করণ

দেশের সিনেমা হলে দর্শক সাড়া আর আয়ের পর এবার অস্ট্রেলিয়ায় মুক্তি পেল সাবিলা নূর অভিনীত ‘বনলতা এক্সপ্রেস’। প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান বঙ্গজ ফিল্মস জানিয়েছে, অস্ট্রেলিয়ার ব্যাংকস টাউন, ক্যাম্পবেল টাউন, ক্যারোসলসহ মোট ১৯টি প্রেক্ষাগৃহে আজ থেকে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি।

দেশের বাইরে প্রথম ধাপেই একাধিক শহরে একযোগে মুক্তি পাওয়াকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। সিনেমাটি নির্মাণ করেছেন তানিম নূর। অস্ট্রেলিয়ার পর এপ্রিল থেকে যুক্তরাজ্যের বিভিন্ন প্রেক্ষাগৃহেও সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। ফলে ধাপে ধাপে আরও বিস্তৃত হচ্ছে ‘বনলতা এক্সপ্রেস’-এর আন্তর্জাতিক প্রদর্শন।

একটি ট্রেনযাত্রাকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমায় যাত্রীদের ব্যক্তিগত জীবনের নানা স্তর উঠে এসেছে। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস থেকে অনুপ্রাণিত গল্পে আরও অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, আজমেরী হক বাঁধনসহ অনেকে।

দেশে মুক্তির পর থেকেই ‘বনলতা এক্সপ্রেস’ দর্শকদের কাছ থেকে ধারাবাহিক সাড়া পাচ্ছে। প্রথম দিন থেকেই প্রতিদিন আয় বাড়ার প্রবণতা দেখা গেছে, যা সিনেমাটির প্রতি আগ্রহের ধারাবাহিকতা তুলে ধরে।

আরও খবর

Sponsered content