সারাদেশ

ঝিনাইদহে জাঁকজমকপূর্ণ আয়োজনে দৈনিক মতপ্রকাশের সম্পাদক এটিএম রাকিবুল বাসারের জন্মদিন পালন

  ঝিনাইদহ প্রতিনিধি :: ২৭ নভেম্বর ২০২৫ , ৭:১৫:০০ প্রিন্ট সংস্করণ


দৈনিক মতপ্রকাশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এটিএম রাকিবুল বাসারের শুভ জন্মদিন উপলক্ষে ঝিনাইদহে পাঠক ফোরামের উদ্যোগে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্টাফ রিপোর্টার তানভীর সরদারের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ আয়োজনে জেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান আসাদ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন—

  • ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটের সভাপতি এম এ কবীর

  • বাংলাদেশ প্রেসক্লাব ঝিনাইদহ জেলা সভাপতি স্বপন মাহমুদ

  • বাংলাদেশ প্রেসক্লাব ঝিনাইদহ জেলা সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম লাবু

  • ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটের কোষাধ্যক্ষ শাইফুল ইসলাম

  • ঝিনাইদহ প্রেসক্লাবের সদস্য সাংবাদিক বশির আহম্মেদ

  • সিনিয়র সাংবাদিক দেলোয়ার কবির

  • ঝিনাইদহ পৌর স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক আশিকুর রহমান মিনার

  • হেবি গ্রুপ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী জাহান লিমন

  • ঝিনাইদহ রেল আন্দোলনের সভাপতি রেল আব্দুল্লাহ

  • বাংলাদেশ প্রেসক্লাব কালিগঞ্জ উপজেলা সভাপতি জয় মাহমুদ

  • দৈনিক মতপ্রকাশ পত্রিকার জেলা প্রতিনিধি তাপস কুণ্ডু

  • সাংবাদিক রুম্মন, প্লাবন, সোহান, রবিউল
    সহ পত্রিকার পাঠক ও শুভানুধ্যায়ীরা।

বক্তারা এসময় এটিএম রাকিবুল বাসারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দৈনিক মতপ্রকাশ পত্রিকার সার্বিক উন্নতি কামনা করেন।

উষ্ণ শুভেচ্ছা আর প্রাণবন্ত পরিবেশে জন্মদিন উদযাপন অনুষ্ঠানটি আনন্দঘন হয়ে ওঠে।

আরও খবর

Sponsered content