খেলাধুলা

ঝিনাইদহে জাতীয়তাবাদী মহিলা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  তানভীর সরদার, স্টাফ রিপোর্টার ৩০ অক্টোবর ২০২৫ , ৩:৪০:২০ প্রিন্ট সংস্করণ

 

ঝিনাইদহে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারী ভোটারদের সচেতনতা বৃদ্ধি ও রাজনৈতিক দিকনির্দেশনা প্রদানই ছিল এ সভার মূল উদ্দেশ্য।

বৃহস্পতিবার সকালে হরিণাকুন্ডু উপজেলার জোহান ড্রিম ভ্যালি পার্কের মিলনায়তনে হরিণাকুন্ডু পৌর ও উপজেলা মহিলা দলের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন হরিণাকুন্ডু উপজেলা মহিলা দলের আহ্বায়ক সেলিনা খাতুন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, জেলা মহিলা দলের সভাপতি অধ্যক্ষ কামরুন্নাহার লিজি, সাধারণ সম্পাদক তহুরা খাতুন, হরিণাকুন্ডু উপজেলা বিএনপি’র সভাপতি আবুল হাসান মাস্টার, পৌর বিএনপি’র সভাপতি জিন্নাতুল হক খান, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক তাইজাল হোসেন এবং পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আনিচুর রহমান।

প্রধান অতিথি অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ বলেন,“আগামী জাতীয় নির্বাচন সহজ হবে না। আমাদের নারী নেত্রী ও কর্মীদের ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। ধানের শীষের পক্ষে নারী-পুরুষ সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ইনশাআল্লাহ আগামী নির্বাচনে বিজয়ী হবে।”

সভায় বক্তারা নারী ভোটারদের ভূমিকা, সংগঠনের শক্তি বৃদ্ধি ও গণতন্ত্র পুনরুদ্ধারে নারীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।
দিনব্যাপী আয়োজিত এ সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেত্রী–কর্মীরা অংশগ্রহণ করেন।

আরও খবর

Sponsered content