সারাদেশ

ঝিনাইদহে নছিমন চালককে কুপিয়ে হত্যা

  ঝিনাইদহ প্রতিনিধি ৫ ডিসেম্বর ২০২৫ , ৯:৪৯:৫৩ প্রিন্ট সংস্করণ

 

ঝিনাইদহের কালীগঞ্জে ওমর আলী নামে এক নসিমন চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে মোবারকগঞ্জ সুগার মিল এলাকার ফার্মের মাঠসংলগ্ন রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ওমর আলী উপজেলার বেলাট গ্রামের বাসিন্দা সাত্তার শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে নসিমন নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন ওমর আলী।

এরপর রাতে তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন সকালে ফার্মের মাঠে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘নসিমন ছিনতাইয়ের জন্য তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আরও খবর

Sponsered content