সারাদেশ

শ্রীপুরে সংরক্ষিত নারী আসনের এমপি অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলীকে গণসংবর্ধনা

  মহসিন মোল্যা, মাগুরা জেলা প্রতিনিধি: ১৫ মে ২০২৬ , ১১:৪৫:২৭ প্রিন্ট সংস্করণ

মাগুরার শ্রীপুরে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলীকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার সকালে শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে শ্রীপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

এর আগে জেলার প্রবেশদ্বার ওয়াপদা মোড় এলাকায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সমবেত হয়ে তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান।

শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল আলম জোয়ার্দারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুকুজ্জামান ফারুক, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুর রশিদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শিকদার মঞ্জুরুল আলম, সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আব্বাস উদ্দিন, মুন্সি রেজাউল করিম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম, সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, মোল্যা খলিলুর রহমান, মাসুদ মজুমদার, জেলা কৃষক দলের সভাপতি রুবাইয়াত হোসেন খানসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

আরও খবর

Sponsered content