ফারুক হোসেন নয়ন, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ৯ জানুয়ারি ২০২৬ , ১০:৪৬:০১ প্রিন্ট সংস্করণ
রংপুরের বদরগঞ্জে দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে শীতবস্ত্র বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আঞ্জুমান সুলতানা। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে তিনি উপজেলার কালুপাড়া ইউনিয়নের বগুড়া পাড়া গ্রামে আকস্মিকভাবে উপস্থিত হয়ে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
এ সময় প্রায় অর্ধশত কম্বল দুঃস্থ ও শীতার্ত মানুষের মধ্যে বিতরণ করা হয়। কর্মসূচিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহাদত হোসেন উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র বিতরণকালে ইউএনও আঞ্জুমান সুলতানা বলেন, বদরগঞ্জ উপজেলায় শীতের প্রকোপ তুলনামূলকভাবে বেশি। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে নিয়মিতভাবে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত শীতবস্ত্রের চাহিদাও সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
স্থানীয়রা উপজেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান এবং দ্রুত সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন।




















