সারাদেশ

কিশোরগঞ্জে মাদকবিরোধী শপথ নিল সাড়ে ৩৫০ শিক্ষার্থী

  কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ ৩০ অক্টোবর ২০২৬ , ৩:১৫:০৭ প্রিন্ট সংস্করণ

নীলফামারী, ৩০ অক্টোবর: নীলফামারীর কিশোরগঞ্জে মাদকবিরোধী শপথ নিয়েছে প্রায় সাড়ে ৩৫০ শিক্ষার্থী। বৃহস্পতিবার দুপুরে উপজেলার রণচন্ডী স্কুল অ্যান্ড কলেজের হলরুমে আয়োজিত এক আলোচনা সভায় তারা মাদককে ‘না’ বলার অঙ্গীকার করে।

রণচন্ডী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুকুল হোসেনের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক বিশ্বনাথ রায়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর।

সভায় আরও বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন, প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ-এর উপজেলা প্রতিনিধি আবু হাসান শেখ, রণচন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেন বাদশা, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সাদ্দাম হোসেন এবং সহকারী অধ্যাপক লোকমান আলী। স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফ উজ জামান সরকার।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আরিফুর রহমান বলেন, ‘আসুন আমরা শপথ নিই, যে মুখে ডাকি মা, সে মুখে মাদক না।’

এ সময় উপস্থিত শিক্ষার্থীসহ অন্যরা হাত তুলে মাদক থেকে দূরে থাকার শপথ নেন। এর আগে মাদকমুক্ত কিশোরগঞ্জ গঠনের উদ্যোগে শিক্ষার্থীদের কাছ থেকে আইডিয়া সংগ্রহ করেন ইউএনও।

 

আরও খবর

Sponsered content