জাতীয়

৫৩ হাজার ভোটে এগিয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল

  প্রতিনিধি ২৯ অক্টোবর ২০২৬ , ৫:২৪:২৭ প্রিন্ট সংস্করণ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষে চলছে গণনা। বেসরকারিভাবে ৬৬টি কেন্দ্রের ফলে ধানের শীষ প্রতীকে মির্জা ফয়সল আমীন পেয়েছেন ৮৯ হাজার ২০৫ ভোট। অন্যদিকে, দাঁড়িপাল্লা প্রতীকে দেলাওয়ার হোসেন পেয়েছেন ৩৬ হাজার ৪১৯ ভোট। দেলাওয়ার হোসেনের চেয়ে ৫২ হাজার ৭৮৬ ভোটে এগিয়ে আছেন মির্জা ফয়সল আমীন।

আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আসনটির ১৮৫টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।

ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৪০ জন। এ আসনের আগের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচনের জন্য পদত্যাগ করেন। ফলে এ আসনটিতে উপনির্বাচন হলো।

এ নির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রার্থীরা হলেন বিএনপির ধানের শীষ প্রতীকে মির্জা ফয়সল আমীন, জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে দেলাওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের বটগাছ প্রতীকে মো. আব্দুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকে মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকে হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।

আরও খবর

Sponsered content