স্বাস্থ্য

দেশে ডেঙ্গুতে এক দিনে ৬ জনের মৃত্যু

  প্রতিনিধি ২৯ অক্টোবর ২০২৬ , ৪:৩৮:০৬ প্রিন্ট সংস্করণ

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৮৮৬ জন। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৪১৫ জন মারা গেছেন। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৩২ হাজার ১০৫ জন।

গত ২৪ ঘণ্টায় ঢাকা ও চট্টগ্রাম বিভাগে দুজন করে এবং খুলনা ও রংপুর বিভাগে একজন করে ডেঙ্গুতে মারা গেছেন।

আরও খবর

Sponsered content