সারাদেশ

নিয়ামতপুর দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

  মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ ২৯ অক্টোবর ২০২৬ , ১২:৪৭:৫০ প্রিন্ট সংস্করণ

নওগাঁর নিয়ামতপুর দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।এতে সভাপতি পদে মো. আবু সাঈদ এবং সাধারণ সম্পাদক পদে দ্বিজেন্দ্রনাথ দাস নির্বাচিত হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে সমিতির সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্রনাথ দাস এ তথ্য জানান।
সমিতি সূত্রে জানা গেছে, গত সোমবার (২৬ অক্টোবর) নিয়ামতপুর দলিল লেখক সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। সভাপতি পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁরা হলেন শ্রী শচীন্দ্রনাথ প্রামাণিক, মো. আবু সাঈদ ও মো. শামসুল আলম। নির্বাচনে দুই প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে সভাপতি নির্বাচিত হন আবু সাঈদ। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন দ্বিজেন্দ্রনাথ দাস।


এ ছাড়া কার্যনির্বাহী কমিটির পাঁচটি সদস্য পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁরা হলেন আবু সাঈদ আনছারী ওরফে হিরা, তারেক মাহমুদ, আব্দুল জব্বার, মাসুদ রানা, আব্দুল হালিম, ফিরোজ, সেলিম, মোতাহার হোসেন, সেলিম রেজা ও সাফিউল আলম। ভোটগ্রহণ শেষে পাঁচজন সদস্য নির্বাচিত হন।
নির্বাচিত সদস্যরা হলেন আবু সাঈদ আনছারী (হিরা), তারেক মাহমুদ, সেলিম,  সেলিম রেজা, ও সাফিউল আলম।
নির্বাচন পরিচালনা কমিটির কমিশনারের দায়িত্ব পালন করেন ইমাম হোসেন। কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন নূর হোসেন, নূর মোহাম্মদ, ইসমাইল ও শাহিন শাহ।
এদিকে, নির্বাচন শেষে মঙ্গলবার (২৭ অক্টোবর) নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিয়ামতপুরের সাব-রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) শাকিল আহম্মেদ। অনুষ্ঠানে সমিতির ১১৯ জন সদস্য উপস্থিত ছিলেন। এ সময় নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়।
ত্রি-বার্ষিক এ নির্বাচনের মধ্য দিয়ে আগামী তিন বছরের জন্য নিয়ামতপুর উপজেলা দলিল লেখক সমিতির নতুন নেতৃত্ব নির্বাচিত হলো। নতুন কমিটির মাধ্যমে সমিতির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং দলিল লেখকদের পেশাগত স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আরও খবর

Sponsered content