প্রতিনিধি ২১ নভেম্বর ২০২৫ , ৯:৪১:৩২ প্রিন্ট সংস্করণ
সিলেটের কোম্পানীগঞ্জে তেলিখাল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে শিক্ষক জিয়াউর রহমান মিজান ও সাংবাদিক মাহমুদুল হাসান নাঈমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।
মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি, কোম্পানীগঞ্জ (সিলেট) শাখার সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিয়াউর রহমান মিজান এবং কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট সাংবাদিক সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় তেলিখাল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও দৈনিক মতপ্রকাশ ও বিজয়ের কণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার মাহমুদুল হাসান নাঈমকে এ সম্মাননা জানানো হয়।
শুক্রবার (২১ নভেম্বর) বিকাল ৩টায় কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ শুভেচ্ছা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় ১৯ থেকে ২৫ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী জিসান, রিংকু, প্রণেশ, সৌরভ, তায়েব, আবু তালেব, ফয়েজ, মারুফ, সাঈদ, উত্তম, মুবিন, আবু হামজা, ইশরাক, আলমগীরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।





















