বগুড়া জেলা প্রতিনিধি ১২ মে ২০২৫ , ৫:৪৫:৪৫ প্রিন্ট সংস্করণ
বগুড়ার শেরপুর উপজেলায় বিস্ফোরক দ্রব্য আইনে করা একটি মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১১ মে) রাত পৌণে ১২টার দিকে উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের সিংহের সিমলা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম সেলিম রেজা (৪৬)। তিনি আওয়ামী লীগের শেরপুর উপজেলার ৯ নম্বর সীমাবাড়ী ইউনিয়ন শাখার দপ্তর সম্পাদক। এসব তথ্য নিশ্চিত করেছেন শেরপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম শফিক।
পুলিশের এই কর্মকর্তা জানান, গ্রেপ্তারের পর সোমবার সেলিম রেজাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সামিদুল ইসলাম /এমআই




















