তানভীর সরদার, স্টাফ রিপোর্টারঃ ৪ ডিসেম্বর ২০২৫ , ৫:৪২:০০ প্রিন্ট সংস্করণ
“স্থায়ীত্বশীল তামাক নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ জরুরি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভার আয়োজন করা হয়।
পদ্মা সমাজকল্যাণ সংস্থার আয়োজনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমড়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সিরাজুল করিম। সভায় সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ হাবিবুর রহমান।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন— সাবেক চেয়ারম্যান মোঃ হায়দার আলী, পরিষদের প্রশাসনিক কর্মকর্তা নজরুল ইসলাম, সাংবাদিক বসির আহাম্মেদ, শিক্ষক মহাতাব উদ্দিন, আদিবাসি ফোরামের সভাপতি নীল কান্ত বিশ্বাস, ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর রফিকুল ইসলাম, উদ্যোক্তা মোঃ শাহ্ মিরাজ, ইউপি সদস্য হারুন-অর-রশিদ, পদ্মার মেহেদী হাসান, আশা লতা রানী, হাছিনা খাতুন, ফুলমালা, আছিয়া বেগম, মিরাজুল, ছবির আলী প্রমুখ।
বক্তারা তামাকের ক্ষতিকর প্রভাব তুলে ধরে বলেন, দেশের সার্বিক স্বাস্থ্য সুরক্ষায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ এখন সময়ের দাবি।




















