ঝিনাইদহ প্রতিনিধি: ১১ আগস্ট ২০২৬ , ১:১৬:২৫ প্রিন্ট সংস্করণ
গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ ও উৎপাদন বাড়াতে ঝিনাইদহে ১ হাজার ৫০০ কৃষকের মধ্যে বিনামূল্যে সার, বীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি বিভাগের আয়োজনে এসব উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ রানা, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মুহাম্মদ জুনাইদ হাবীব ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মীর রাকিবুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি বিভাগ জানায়, খরিপ-২ মৌসুমে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সদর উপজেলার বিভিন্ন গ্রামের ১ হাজার ৫০০ কৃষককে এসব উপকরণ দেওয়া হয়েছে। প্রত্যেক কৃষককে ২০ কেজি রাসায়নিক সার, ১ কেজি পেঁয়াজের বীজ, ১ কেজি বালাইনাশক ও ২ কেজি পলিথিন রোল দেওয়া হয়।
কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, প্রণোদনার এসব উপকরণ ব্যবহারের মাধ্যমে কৃষকদের গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে উৎসাহিত করা এবং উৎপাদন বাড়ানোই এ কর্মসূচির মূল লক্ষ্য।





















