টঙ্গী(গাজীপুর)প্রতিনিধি : ৪ মার্চ ২০২৫ , ১০:০৮:৫৬ প্রিন্ট সংস্করণ
গাজীপুরের টঙ্গীতে পারিবারিক বিরোধ মীমাংসার সালিশ বৈঠক রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে। এ ঘটনায় এক নারীসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। হামলাকারীরা ভুক্তভোগীদের স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার দুপুরে টঙ্গী পূর্ব থানাধীন ৫০ নম্বর ওয়ার্ডের চাঁক্কির টেক এলাকায় এ ঘটনা ঘটে। রবিবার আহতদের পক্ষ থেকে মো. রিয়াজুল ইসলাম টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে ভুক্তভোগী রিয়াজুল ইসলামের ভাগ্নি জান্নাতুল ফেরদৌসের সঙ্গে আবু তাহের ওরফে রঞ্জুর ইসলামী শরিয়ত মোতাবেক বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই পারিবারিক কলহ চলছিল। দুই মাস আগে জান্নাতুল ফেরদৌস স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়িতে ফিরে যান।
বিষয়টি মীমাংসার জন্য শনিবার সকাল ১১টায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক শেষে দুপুর সাড়ে ১২টার দিকে জান্নাতুল ফেরদৌস, তার মামা রিয়াজুল ইসলাম ও একটি তৈরি পোশাক কারখানার এ,জি,এম, মামা কাওছার হোসেন বাড়ি ফেরার সময় অভিযুক্ত আবু তাহের রঞ্জু, তার ভাই মো. হৃদয় ও মা রেনু বেগমসহ আরও কয়েকজন তাদের ওপর অতর্কিত হামলা চালান।
ভুক্তভোগীদের অভিযোগ, হামলাকারীরা ধারালো দেশীয় অস্ত্র দিয়ে তাদের এলোপাতাড়ি মারধর করে। এক পর্যায়ে তাদের কাছে থাকা স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়।
আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
ভুক্তভোগী রিয়াজুল ইসলাম বলেন,হামলার পর থেকে আমরা চরম আতঙ্কের মধ্যে আছি। তারা যেকোনো সময় আমাদের বড় ধরনের ক্ষতি করতে পারে। আমরা প্রশাসনের কাছে ন্যায়বিচার ও নিরাপত্তা চাই।
এ বিষয়ে টঙ্গী থানা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম কামু বলেন একটি শালিষের বিতরে এমন সন্ত্রাসী হামলা খুবই দুঃখ জনক।
এ সমস্থ সন্ত্রাসীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি এবং প্নশাসন চাইলে আমরা এলাকাবাসী এক্যবদ্ধ হয়ে সন্ত্রাস নির্মুলে তাদের পাশে থাকব।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বলেন,ভুক্তভোগীদের অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
এমআই




















