প্রতিনিধি ১৭ ডিসেম্বর ২০২৫ , ১:৩৪:০৪ প্রিন্ট সংস্করণ
টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব) অ্যাওয়ার্ড-২০২৫-এ শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে ভূষিত হলেন শামীম জামান। শনিবার (১৩ ডিসেম্বর) জহুর হোসেন চৌধুরীমিলনায়তন জাতীয় প্রেস ক্লাব ঢাকায় এ পুরস্কার তার হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) -এর মহাসচিব কাদের গণি চৌধুরী। সেখানে উপস্থিত ছিলেন এটিএন বাংলার স্যাটেলাইট চ্যানেলের উপদেষ্ট তাশিক আহমদ।
ট্র্যাব এর সেরা অভিনেতার পুরস্কার পেয়ে শামীম জামান বলেন, ‘আমি খুবই আনন্দিত। আসলে কোনো কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত হলে সেটা অবশ্যই ভালো লাগে। এতে কাজের প্রতি দায়বদ্ধতাও বেড়ে যায়’। শামীম জামান সবার দোয়া চান যাতে সামনের দিনগুলোতে দর্শক প্রিয় নাটক উপহার দিতে পারেন।
শামীম জামান এর ক্যারিয়ার মঞ্চ ও টেলিভিশন মিলিয়ে ৩৭ বছরের, এ পর্যন্ত শামীম জামান প্রায় ১৪ টি মঞ্চ নাটকে অভিনয় করেছেন টেলিভিশনে অভিনয় করেছেন এক হাজার থেকে দেড় হাজার নাটকে।অভিনয়ের পাশাপাশি পাঁচ শত নাটকের বেশি পরিচালনা করেছেন, এছাড়াও প্রযোজক হিসেবে অসংখ্য সফল নাটক উপহার দিয়েছে
প্রসঙ্গত, বর্তমানে শামীম জামান অভিনীত ও পরিচালিত প্রতিদিনের ধারাবাহিক নাটক ‘শাদী মোবারক’ যেটি মাছরাঙ্গা টেলিভিশনে প্রচারিত হচ্ছে।











