সারাদেশ

ডাঃ এ জেড এম জাহিদ হোসেনকে প্রার্থী ঘোষণা: বিরামপুরে বিএনপির আনন্দ মিছিল

  মোঃ শাহ্ আলম মন্ডল, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: ৪ নভেম্বর ২০২৫ , ৩:৩২:৫৪ প্রিন্ট সংস্করণ

দিনাজপুর-৬ সংসদীয় আসনে বিএনপির প্রার্থী হিসেবে দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেনের নাম ঘোষণার পর বিরামপুরে আনন্দ মিছিল করেছে বিএনপি, যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (৩ নভেম্বর) রাত ১০টার দিকে আনন্দ মিছিলটি বের হয়ে বিরামপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর হুমায়ুন কবির মিলন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর শওকত আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম, মুকুন্দপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কাটলা ইউনিয়ন বিএনপির সভাপতি নাজির হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব ও জেলা যুবদলের সদস্য এ‍্যাডভোকেট মিঞা শিরন আলম, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক রায়হান কবির জনীসহ বিএনপি-যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

আনন্দ মিছিল শেষে নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
নেতাকর্মীরা ‘ডাঃ জাহিদ হোসেনের জয় হোক’—এমন স্লোগান দিতে দিতে তাঁর বিজয় কামনা করেন।

স্থানীয় নেতারা জানান, ডাঃ জাহিদ হোসেন জনগণের প্রিয় মুখ। তাঁকে প্রার্থী করায় দলীয় নেতাকর্মীরা উজ্জীবিত ও আশাবাদী যে, আসন্ন নির্বাচনে দিনাজপুর-৬ আসনে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে।

আরও খবর

Sponsered content