প্রচ্ছদ

ডেঙ্গুতে আক্রান্ত আরও ২৯ জন হাসপাতালে

  মতপ্রকাশ ডেস্ক ১০ এপ্রিল ২০২৫ , ৯:৫৫:০৭ প্রিন্ট সংস্করণ

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ২৯ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ‍

এতে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে বুধবার সকাল পর্যন্ত তার আগের ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১১ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) সাতজন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) তিনজন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে তিনজন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) দুইজন এবং ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) তিনজন রয়েছেন।

এ সময়ে ১৭ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত ১ হাজার ৯০৬ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

আর চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৬ জন। এর মধ্যে ৬২.১ শতাংশ পুরুষ ও ৩৭.৯ শতাংশ নারী রয়েছেন।

চলতি বছরে ডেঙ্গুতে এখন পর্যন্ত ১৪ জন মারা গেছেন।

২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ লাখ ১ হাজার ২১৪ জন। ডেঙ্গুতে মারা গেছেন ৫৭৫ জন।

এমআই

আরও খবর

Sponsered content