প্রতিনিধি ১১ অক্টোবর ২০২৬ , ২:০৬:২৩ প্রিন্ট সংস্করণ
ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
আজ রোববার সকালে পঞ্চগড় বাজারে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণকালে তিনি এ আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, ‘সারাদেশের হাসপাতালগুলোতে পর্যাপ্ত চিকিৎসা সামগ্রী রেখেছি। বিশেষ করে ঢাকা বিভাগীয় শহর, জেলা শহর এবং উপজেলা শহরে হাসপাতালগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এর পাশাপাশি আমরা জনসাধারণের মাঝে সচেতনতা তৈরি করছি।’
তিনি বলেন, ‘আমাদের ঘরের আবর্জনা, পরিত্যক্ত পানি, বিভিন্ন জায়গায় যেখানে এডিস মশা জন্ম নেওয়া সম্ভাবনা থাকে সেই জায়গাগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। প্রত্যেকে সচেতন থাকেল ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব হবে।’
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা বিএনপি নেতা ইউনুস শেখ, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।















