মোঃ মিজানুর রহমান মিন্টু , স্টাফ রিপোর্টার ১৪ জানুয়ারি ২০২৬ , ৬:৩০:১৮ প্রিন্ট সংস্করণ
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীত উপহার হিসেবে কম্বল বিতরণ করেছে ‘মানুষ মানুষের জন্য’ ফাউন্ডেশন ।
বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের মাগুরা এলাকায় অবস্থিত রওশনা আরা মেমোরিয়াল শিশুস্বর্গ বিদ্যা নিকেতন প্রাঙ্গণে এ কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‘মানুষ মানুষের জন্য’ ফাউন্ডেশনের উদ্যোগে এবং স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন শিশুস্বর্গ-এর সহযোগিতায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় শিশুস্বর্গ তেঁতুলিয়া উপজেলার সভাপতি মোঃ মিজানুর রহমান মিন্টু বলেন, “মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন চলতি শীত মৌসুমে দেশের ১৫টি জেলার ৩০টি স্পটে মোট ৩ হাজার পিস ভালো মানের কম্বল অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করেছে। তাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও চলবে বলে আমরা আশাবাদী।”
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিশুস্বর্গ তেঁতুলিয়া উপজেলা ফাউন্ডেশনের সভাপতি মোঃ মিজানুর রহমান মিন্টু, সহ-সভাপতি আহসান হাবিব, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জুলহাজ উদ্দিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। তারা শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন।




















