প্রচ্ছদ » সারাদেশ » ত্রিশালে প্রেসক্লাবের আয়োজনে বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
ত্রিশালে প্রেসক্লাবের আয়োজনে বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
এনামুল হক, ত্রিশাল (ময়মনসিংহ) ১৪ এপ্রিল ২০২৬ , ১০:১৭:৪৬প্রিন্ট
সংস্করণ
বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে প্রেসক্লাবের উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, বৈশাখী ভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় প্রেসক্লাব ত্রিশাল প্রাঙ্গণে অনুষ্ঠানের সূচনা হয়। এ সময় একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা প্রেসক্লাব মোড় থেকে বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে প্রেসক্লাব মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাব ত্রিশালের সভাপতি ইমরান হাসান বুলবুল।
সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর হিমাদ্রির সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক মাটি ও মানুষের স্টাফ রিপোর্টার এটিএম মনিরুজ্জামান, রংধনু টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার সাদাত জাহাঙ্গীর, ছাত্র আন্দোলন ঢাকা মহানগর শাখার আহ্বায়ক প্রকৌশলী জিহাদ হোসেন চৌধুরী, সাংবাদিক দ্বীপজয় সরকার, মো. ইউসুফ ও শাহীনুর ইসলাম।
এ সময় প্রেসক্লাব ত্রিশালসহ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীদের জন্য বৈশাখী ভোজের আয়োজন করা হয়। পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।