সাতক্ষীরা প্রতিনিধি ১৬ এপ্রিল ২০২৬ , ৭:৩৩:২৭ প্রিন্ট সংস্করণ
সাতক্ষীরার দেবহাটা উপজেলার ৪ নম্বর নওয়াপাড়া ইউনিয়নে ভিজিডব্লিউ (Vulnerable Group Welfare) কর্মসূচির আওতায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) দুপুর সাড়ে ১২টায় নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে ৫৭০টি অসচ্ছল পরিবারের মাঝে বিনামূল্যে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মোনায়েম হোসেন। তিনি বলেন, সরকারের এ ধরনের সহায়তা কার্যক্রম অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আজগর আলী, ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. নুরুজ্জামান সরদার, ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আসমাতুল্লাহ গাজী, ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শওকত হোসেন, ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মাহমুদ হোসেন, ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. জাকির হোসেন এবং ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মনিরুল ইসলাম।
সংরক্ষিত নারী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোছা. ফরিদা পারভীন (১-৩ নম্বর ওয়ার্ড), মোছা. খাদিজা পারভীন কনা (৪-৬ নম্বর ওয়ার্ড) এবং মোছা. রাহিলা পারভীন লিলি (৭-৯ নম্বর ওয়ার্ড)।
এছাড়া ইউনিয়ন পরিষদের দফাদার মো. আজিজুল ইসলামসহ সকল ওয়ার্ডের গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
উপকারভোগীরা সরকারের এ সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।




















