প্রচ্ছদ

সিনেমাওয়ালা মিউজিকে আসছে সুফি-প্রেমের হাহাকার মিশ্রিত ‘আঘাত’

  বিনোদন প্রতিবেদক ২৬ জুলাই ২০২৫ , ৯:৪২:১৩ প্রিন্ট সংস্করণ

আরেফিন রুমি, লুৎফর হাসান ও দোলা। ছবি: সংগৃহীত

জনপ্রিয় সংগীতশিল্পী আরেফিন রুমি সাধারণত নিজের সুরেই গান গাইতে পছন্দ করেন। তবে এবার একটু ব্যতিক্রম ঘটেছে। গেয়েছেন অন্যের সুরে তৈরি একটি গান—নতুন এই গানের শিরোনাম ‘আঘাত’

‘আঘাত’-এ রুমির সঙ্গে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী দোলা। গানটি নির্মিত হয়েছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘সহযাত্রী’ চলচ্চিত্রের জন্য। কথা লিখেছেন লুৎফর হাসান, আর সুর ও সংগীত পরিচালনা করেছেন মার্সেল।

গানটি নিয়ে গীতিকার লুৎফর হাসান বলেন, ‘আমাকে বলা হয়েছিল সুফিবাদ ও প্রেমবাদের সমন্বয়ে একটি গান লিখতে। সেই ভাবনাতেই প্রেমের তীব্র হাহাকারকে উপজীব্য করে লিখেছি “আঘাত”। আমার বিশ্বাস, শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেবে গানটি।’

আরেফিন রুমি বলেন, গানটি গেয়ে আমার ভীষণ ভালো লেগেছে। এর কথা, সুর—সবকিছুই হৃদয় ছুঁয়ে গেছে। এমন একটি গানের জন্য আমাকে বেছে নেওয়ায় নির্মাতা ও সংগীত সংশ্লিষ্ট সবাইকে কৃতজ্ঞতা জানাই।’

নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ জানান, ‘আঘাত’ গানটি নিয়ে আমি খুবই আশাবাদী। এর কথা ও সুর দীর্ঘদিন শ্রোতাদের মনে থেকে যাবে। খুব শিগগিরই এটি মুক্তি পাবে সিনেমাওয়ালা মিউজিকের ইউটিউব চ্যানেলে।’

গানের ভিডিওতেও থাকবে সিনেমার কিছু দৃশ্য, যা দর্শকদের সঙ্গে গানের আবেগকে আরও গভীরভাবে যুক্ত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও খবর

Sponsered content