সারাদেশ

ধানের শীষ জিতলে বাংলাদেশ জিতবে: ডাসারে বিএনপির জনসভায় আনিসুর রহমান তালুকদার খোকন

  ইব্রাহিম সবুজ , স্টাফ রিপোর্টার মাদারীপুর ৬ ফেব্রুয়ারি ২০২৬ , ৮:১৬:৪৯ প্রিন্ট সংস্করণ

মাদারীপুর-৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর কেন্দ্রীয় সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, ধানের শীষের প্রতীক বিজয়ী হলে বাংলাদেশই বিজয়ী হবে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে মাদারীপুরের ডাসারে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ভোটের নামে যারা বেহেশতের টিকিট বিক্রির কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে, তাদের নিজেদের বেহেশতে যাওয়ার কোনো নিশ্চয়তা নেই। মিথ্যাচারের দায়ে আল্লাহ তাদের শাস্তিও দিতে পারেন। তিনি আরও বলেন, বাংলাদেশ এখন বিএনপি এবং তারেক রহমানের হাতেই নিরাপদ। দেশের মানুষ আর মিথ্যাচার পছন্দ করে না; উন্নয়ন, ন্যায়বিচার ও গণতন্ত্র রক্ষা করাই বিএনপির মূল লক্ষ্য। এ কারণেই জনগণ বিএনপির ওপর আস্থা রাখবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

ডাসার উপজেলা বিএনপি নেতা মো. আলাউদ্দিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপি নেতা আব্দুস ছালাম খান, ডাসার উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. শাহআলম এবং ডাসার উপজেলা ছাত্রদলের সভাপতি মো. আলাউদ্দিন সরদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

জনসভায় ডাসার উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content