নওগাঁ প্রতিনিধিঃ ১ সেপ্টেম্বর ২০২৬ , ৭:২৯:০২ প্রিন্ট সংস্করণ
নওগাঁর মান্দায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে মান্দা উপজেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এদিন বিকেলে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এম এ মতীনের সভাপতিত্বে এবং মান্দা উপজে লা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খানের সঞ্চলনায়
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু বলেন, ‘বিএনপির নেতাকর্মীদের সব সময় জনগণের পাশে থেকে কাজ করতে হবে। দলের ভেতরে ঐক্য সুদৃঢ় করে তারেক রহমানের নেতৃত্বকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের পথচলা আরও সুসংগঠিত করতে হবে।’ তিনি মান্দার উন্নয়ন ও মানুষের কল্যাণে জনপ্রতিনিধি এবং দলীয় নেতাকর্মীদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে এম এ মতিন বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেখানো পথে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। অতীতের সব ভুলত্রুটি ভুলে গিয়ে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’
আলোচনা সভায় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, সহ-সভাপতি এ কে এম নাজমুল হক নাজু, তোফাজ্জল হোসেন টুকু, নওফেল আলী মন্ডল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক কুমার বিশ্বজিৎ, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ,ধর্ম বিষয়ক সম্পাদক কাজী আমিুনল ইসলাম,সদস্য অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল,উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ওবাইদুল হক, সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সাদেকুল ইসলাম, এ্যাড. মিজানুর রহমান, সিদ্দিক হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হালিম দুলাল, আহ্বায়ক শহিদুজ্জামান ছালেক ও সদস্য সচিব পলাশ কুমারসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।















