সারাদেশ

নবীগঞ্জে সরকারি অনুমতি ছাড়া কৃষি জমির টপসয়েল কেটে জমি শ্রেণি পরিবর্তনের অভিযোগে ২ লাখ টাকা জরিমানা

  শাহরিয়ার আহমেদ শাওন, নবীগঞ্জ: ২৯ ডিসেম্বর ২০২৫ , ১২:৫৬:২৫ প্রিন্ট সংস্করণ

নবীগঞ্জ উপজেলার ফরিদপুর গ্রামের একটি উর্বর কৃষি জমি থেকে সরকারি অনুমতি ছাড়াই টপ সয়েল কাটা ও জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগে মোবাইল কোর্টের মাধ্যমে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১টায় পরিচালিত অভিযানে এক্সেভেটর দিয়ে কৃষি জমির উপরিভাগের উর্বর মাটি কাটার বিষয়টি ধরা পড়ে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর ভ্রাম্যমাণ আদালতের সহকারী (ভূমি) প্রত্যায় হাসিম তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৫(১) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় বরাক ব্রিক ফিল্ডসের ম্যানেজার শিমুল আহমেদ এবং ফরিদপুর গ্রামের আব্দুল গনির ছেলে প্রোপাইটার ফারুক আহমেদকে ২,০০,০০০ (দুই লাখ) টাকা জরিমানা করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষি জমি রক্ষা এবং পরিবেশ সংরক্ষণের স্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content