সারাদেশ

নিথর দেহে ফিরলেন আহমেদ বাবু

  প্রতিনিধি ২৩ আগস্ট ২০২৬ , ১২:৩৪:৫৭ প্রিন্ট সংস্করণ

কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত আহমেদ বাবুর (৩৭) মরদেহ শনিবার গভীর রাতে সাভারে পৌঁছেছে।

আজ রোববার সকালে হিজলা পাঁচ মসজিদ মাঠে নিহতের জানাজা শেষে তাকে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়।

জানা গেছে, আহমেদ বাবু আমিনবাজারের বেগুনবাড়ি গ্ৰামের আদম আলীর ছেলে। আমিন বাজারে এম এ হোসেন টাওয়ারে কিউট কসমেটিক্স নামে নিজের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেন তিনি।

উল্লেখ্য, গত ১৯ আগস্ট রাতে ভারতের কলকাতার মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশের মধ্যে ছিলেন সাভারের আহমেদ বাবু।

চার ভাইয়ের মাঝে সবার ছোট আহমেদ বাবুর পরিবারে রয়েছে স্ত্রী, নয় বছরের এক মেয়ে ও চার বছরের শিশু।

গতকাল শনিবার রাতে বাবুর মরদেহ আমিনবাজার পৌঁছালে শোকে ভেঙে পড়েন স্বজনরা। স্বজন হারানোর শোক আর আর্তনাদে ভারী হয়ে ওঠে গ্রামের বাতাস।

আরও খবর

Sponsered content