প্রচ্ছদ » সারাদেশ » নিষিদ্ধ আওয়ামী লীগের বিচারের দাবিতে ফেনী শহর জামায়াতের বিক্ষোভ
নিষিদ্ধ আওয়ামী লীগের বিচারের দাবিতে ফেনী শহর জামায়াতের বিক্ষোভ
জাহিদ হাসান চৌধুরী; ফেনী জেলা প্রতিনিধি ২৩ জুন ২০২৬ , ৯:৪৪:৩৪প্রিন্ট
সংস্করণ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সংঘটিত সকল গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী শহর শাখা। মঙ্গলবার (২৩ জুন) বিকেলে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারের সামনে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
জেলা জামায়াতের সহ-সেক্রেটারী অ্যাডভোকেট জামাল উদ্দীনের সভাপতিত্বে আয়োজিত সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারী আবদুর রহীম। প্রতিবাদ সমাবেশে জেলা জামায়াতের সেক্রেটারী আবদুর রহীম বলেন, আপনারা জানেন খুনি আওয়ামী লীগের শাসনামলে বিগত ১৫ বছর বাংলাদেশের মানুষের উপর জুলুম-নির্যাতন চালানো হয়েছিল। অবিচারে খুন করা হয়েছিল, দেশের সম্পদ তারা লুটপাট করেছিল।
৫ আগস্টে তাদের পলায়নের মধ্য দিয়ে দেশবাসী সেদিন সাময়িক মুক্তি পেয়েছিল। আওয়ামী লীগে যেসমস্ত অপকর্ম করেছিল সেগুলোর বিচার এখন পর্যন্ত হয়নি। অনতিবিলম্বে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচারের আওতায় আনার জন্য আমরা প্রশাসন ও সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।